চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মোহাম্মদ বিল্লাল হোসাইন
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ
জনাব মোহাম্মদ বিল্লাল হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সার্ভিস আইডি নম্বর: ২০১০২০৪০৭১) হিসেবে বিগত ০১ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪র্থ ব্যাচের একজন সদস্য হিসেবে ১৭ জানুয়ারি, ২০১০ সালে কিশোরগঞ্জ জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি. (সম্মান) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। তিনি ০১ জানুয়ারি, ১৯৮৩ খ্রিস্টাব্দ তারিখে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। ইতোপূর্বে তিনি যুগ্ম মহানগর দায়রা জজ পদে গাজীপুর জেলায়, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে শাহজাদপুর চৌকি আদালত, সিরাজগঞ্জ এবং অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিনিয়র সহকারী জজ হিসাবে সিরাজগঞ্জ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহ এবং বগুড়া জেলায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। কর্ম জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ করেন।